নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   গুলিবর্ষণের ঘটনায় দশ দিনেও মামলা হয়নি, আতঙ্কে বাদীপক্ষ
গুলিবর্ষণের ঘটনায় দশ দিনেও মামলা হয়নি, আতঙ্কে বাদীপক্ষ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান মুন্নার (২১) উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনায় পুলিশ গত দশ দিনেও মামলা রুজু করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অব্যাহত ভয়ভীতি ও হুমকিতে বাদীপক্ষ চরম আতঙ্কে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৩ এপ্রিল ২০/২২ জনের একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে তারাবো দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান মুন্নার উপর হামলা চালায়।

মেহেদী হাসান মুন্না বাড়ি ফেরার পথে স্থানীয় শবনম অয়েল মিলের পাশে তমু মিয়ার বাড়ির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তল ও লোহার রড সহ দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর এ হামলা চালায়। হামলাকারীরা মুন্নাকে বেদম প্রহার করে তার সঙ্গে থাকা একটি স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে গুলিবর্ষণ করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মেহেদী হাসান মুন্নার ডান কানের উপর গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় মেহেদী হাসান মুন্নার মা রাফেজা বেগম বাদী হয়ে ১৬জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু গতকাল ২মে দুপুর ১২টা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এজাহারে আনীত অভিযোগ বাস্তবতার সঙ্গে মিল না থাকায় মামলা রুজু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...