নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ের ডাকাত আমিরের লাশ আড়াইহাজার থেকে উদ্ধার
সোনারগাঁয়ের ডাকাত আমিরের লাশ আড়াইহাজার থেকে উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ সোনারগাঁয়ের বিশনাদী গ্রামের ডাকাত আমির হোসেন (৫০) এর কাঁদা মাখা লাশ শনিবার সকালে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার একটি বোরো ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।  সরে জমিনে গিয়ে দেখা গেছে, একটি বোরো ক্ষেতের মাঝখানে নিহত আমিরের লাশটি পড়ে রয়েছে।
সকালে এলাকার কৃষকেরা ধান কাটতে গিয়ে লাশটি দেখতে পান। সংবাদ পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সোনারগাঁ থানার বিশনাদী থেকে আমিরের পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে। নিহত আমিরের ছোট ভাই ছানাউল্লাহ (৩৫) জানান, শুক্রবার রাতে চাচাতো ভাই আলাউদ্দিন, শফিকুল এবং নবী গংদের সঙ্গে একটি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজেদের মধ্যে একটি পারিবারিক বৈঠকে বসা ছিল আমির হোসেন। রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে আমির বৈঠক থেকে উঠে যায় এবং পরে আর ফিরে আসেনি। শনিবার সকালে লোকমারফত সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। তার দাবী এটি একটি হত্যাকান্ড। নিহত আমির হোসেন বিশনাদী গ্রামের মৃত সরফত আলীর ছেলে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ জানান, আমির হোসেন সোনারগাঁ থানার তালিকা ভুক্ত ডাকাত। সোনারগাঁ থানা পুলিশের অপরাধীর তালিকায় তার নাম রয়েছে।
সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান সামছুদ্দিন জানান, নিহত আমির হোসেন আমার প্রতিবেশি। অপরাধী হলেও আইন হাতে তুলে নেওয়ার বা কাউকে হত্যা করার অধিকার কারো নেই। আমি এ ঘটনাকে সমর্থন করিনা। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, নিহতের পরিবার মামলা দিতে চাইলে অবশ্যই মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...