নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এস এস সি পরিক্ষার্থীদের চলাচল সুবিধার্থে  খান মাসুদের মানবিক কর্মসূচি 
এস এস সি পরিক্ষার্থীদের চলাচল সুবিধার্থে  খান মাসুদের মানবিক কর্মসূচি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে এস এস সি পরীক্ষার্থীদের চলাচল সুবিধার্থে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে যানজট নিরসনে মানবিক এই কর্মসূচি পালনে সর্বত্রই আলোচনায় অভিভাবক,পথচারী,কর্মজীবী,ব্যবসায়ী এবং চালকদের মুখেও খান মাসুদের এই যানজট নিরসন কর্মসূচির ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে।
খান মাসুদের ঘনিষ্ঠ সুত্রে যানা যায়, শিক্ষা’ই জাতির মেরুদণ্ড তাই নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে এস এস সি ও সমমান পরিক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষার হলে পৌঁছাতে প্রতি বছরের ন্যায় এ বছরেও যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে যানজট মুক্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। পরিক্ষার ৪র্থ দিনে প্রচন্ড রোদ উপেক্ষা করে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেছে খান মাসুদের স্বেচ্ছাসেবী কর্মীরা।
রোববার (৭ মে) সকালে যানজট মুক্ত ধারাবাহিক এ কর্মসূচির ৪র্থ দিনে বন্দরের সবচেয়ে ব্যস্ততম সড়ক বন্দর বাজার এলাকাস্থ মোড়, বন্দর গার্লস সস্কুল এন্ড কলেজগেট সংলগ্ন এবং শাহি মসজিদ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয় মূল ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে এ যানজট মুক্ত কর্মসূচি পালন করা হয়।
পাশাপাশি পরিক্ষার্থীদের সাথে দুর দুরান্ত থেকে আসা অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন মানবিক এই নেতা । উল্লেখ্য:- এস এস সি ও সমমান পরিক্ষার্থী চলাচল সুবিধার্থে ২০১৯ সাল থেকে যুবলীগ নেতা খান মাসুদের নিজ উদ্যোগে যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীদের দিয়ে এ যানজট মুক্ত কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার,সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান, যুবলীগ নেতা উজ্জ্বল আলী, বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনু, আওয়ামীলীগ নেতা আল-মামুন, যুবলীগ নেতা সায়মন খান, যুবলীগ নেতা নুর হোসেন নুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল দাস, মো: মাসুদ,রতন,ছাত্রলীগ নেতা শেখ অনিক, ছিমরান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...