নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রেমের ফাঁদে ফেলে চুরির মালামাল উদ্ধার, আটক ২
প্রেমের ফাঁদে ফেলে চুরির মালামাল উদ্ধার, আটক ২
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রেমের ফাঁদে ফেলে চোর সনাক্ত করে চোরাই মাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই জনকে সোমবার রাতে আটক করা হয়েছে। পরে চোরের স্বীকারোক্তি মোতাবেক অপর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছ।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২মে রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামের প্রবাসী নজরুলের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ী থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা এবং মূল্যবান মোবাইল সেট নিয়ে যায়। এ ব্যাপারে প্রবাসী নজরুলের মেয়ে নিপা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ৩ মে একটি সাধারণ ডাইরী করেন। পরে চুরি যাওয়া মোবাইল ফোনের নম্বরে কল দিলে ফোন টি খোলা যাওয়া যায় এবং নিপা ওই নম্বরে ফোন করে প্রেমের ফাঁদে ফেলে ফোন ব্যবহারকারীর সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকে। ৭ মে নিপা ওই লোকরে সাথে ভিডিও কলে কথা বলার আবদার করলে ভিডিও কলে কথা বলার সময় নিপা ফোন ব্যবহারকারী পার্শ্ববর্তী কদমতলি গ্রামের মৃত মোহর আলীর ছেলে সেলিম (৩২) এর ছবির স্ক্রিন শট তুলে রেখে তাকে চি‎িহ্নত করে। পরে এলাকাবাসি সেলিম কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গণপিটুনির সময় সেলিম চুরির ঘটনায় জড়িত বলে ডোমারচর গ্রামের খালেকের ছেলে শামীম (৩৫) সহ ৩ জনের নাম উল্লেখ করে।
পরে শামীমকে ও গ্রেফতার করা হয়। ধৃত চোরদের স্বীকারোক্তি অনুযায়ি চুরি যাওয়া স্বর্ণালংকার কিনে রাখার দায়ে আড়াইহাজার বাজারের স্বর্ণকার সন্তুষ ওরফে হারাধনের ছেলে তাপস (৩৫) কে আ২ ভরি ওজনের স্বর্ণালংকারের মধ্যে থেকে ৯ আনা ওজনের গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কিন্তু থানার এস আই শহিদুল ইসলাম তা অস্বীকার করে জানান, তাপসের কাছ থেকে কোন স্বর্ণ উদ্ধার করা যায়নি বলে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি জানান, স্বর্ণ উদ্ধার করা হয়েছে আসামী সেলিমের বাড়ী থেকে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের হলে ধৃত দুই আসামীকে মঙ্গলবার সকালে কোর্টে চালান করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...