নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত পরিষদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত পরিষদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ দলমত নির্বিশেষে প্রেসক্লাবকে সকলের জন্য উন্মুক্ত করতে হবে – চন্দন শীল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল। মঙ্গলবার (০৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে এ মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে নব-নির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান চন্দন শীল। একইসাথে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় তাঁকে।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাবের ভুমিকা অপরিসীম, তাই নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাবের সহযোগীতা চাই। দলমত নির্বিশেষে সকলের জন্য একটা আশ্রয়স্থল হলো প্রেসক্লাব। এই প্রেসক্লাবকে সর্বদা নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতিকেও ভোট দিতে হয়, উনিও কোনো না কোনো দলকে সমর্থন করেন। কিন্তু উনার আসন সর্বদা নিরপেক্ষ। একইভাবে সাংবাদিকদেরও ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, তবে দলমত নির্বিশেষে প্রেসক্লাবকে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু বলেন, দীর্ঘ ১০ বছর পর একটি বিপ্লব, পরিবর্তন এসেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে। সবাইকে নিয়েই আমরা চলতে চাই, সকল মতের পক্ষের লোকদের এক টেবিলে বসাতে চাই। জেলা পরিষদকে নারায়ণগঞ্জের উন্নয়নে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সর্বদা সহযোগিতা করবে।

নারায়ণগঞ্জের উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, এতদিন একটা গন্ডির মধ্যে আবদ্ধ ছিলো নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃত্বে আমরা সেই অবস্থান থেকে সরে আসতে চাই। আমরা চাই সকল মতের লোকজন একসাথে একটেবিলে বসবে এবং এই ধারাবাহিকতা পরবর্তীতেও অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, আবু আল আমিন খান মিঠু, প্রেসক্লাবের সিনিয়র সদস্য তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃ রায়, আনোয়ার হাসান, দিলীপ কুমার মন্ডল। ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নম্বর সদস্য আবু মো. শরিফুল হক এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...