নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রকৃত সাংবাদিকরা মাঠে থাকলে ছদ্মবেশি অপসাংবাদিকরা সুযোগ পাবে না
প্রকৃত সাংবাদিকরা মাঠে থাকলে ছদ্মবেশি অপসাংবাদিকরা সুযোগ পাবে না
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে সাথে নিয়েই জেলায় সব কাজ করতে চাই। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা মাঠে থাকলে ছদ্মবেশি অপসাংবাদিকরা আর সুযোগ নিতে পারবে না। অপসাংবাদিকতা রোধে তিনি প্রশাসনের পাশে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকর ভ‚মিকা প্রত্যাশা করেন। সেই সঙ্গে জেলা প্রশাসনের সব ধরণের কাজের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতা প্রত্যাশা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বুধবার দুপুরে জেলা প্রশাসকের আমন্ত্রনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে যান। ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক হিসেবে কাজ করে। তাঁরা প্রশাষনকে সহযোগিতা করলে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সহ সকল প্রকার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু বলেন, নারায়ণগঞ্জের পেশাদার সাংবাদিকরা তাদের কাজের প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা কামনা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের সঙ্গে সাংবাদিকের মেলবন্ধনের কোন বিকল্প নেই। পাঠকের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দিতে পেশাদার সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জেলা প্রশাসকের কাছে সাংবাদিকরা যাতে সংবাদের তথ্য পেতে পারেন তার জন্য সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নব নির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রেস ক্লাবের পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি আরিফ আলম দীপুর নেতৃত্ব সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও আবু আল আমিন খান মিঠু।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...