নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চনপাড়া আবারো উত্তপ্ত | দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭ জন আহত, আটক ৮   
চনপাড়া আবারো উত্তপ্ত | দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭ জন আহত, আটক ৮   
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শহীদ মিয়া ( ৫৫) নামের একজন দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দুই  নম্বর  ওয়ার্ডের আবুল হাসেম মিয়ার ছেলে। এ সংঘর্ষে  আরো ৭/৮ আহত হয়েছে।  আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়ে, প্রাথমিক ভাবে খোজ নিয়ে জানা গেছে, মাদক ব্যাবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিসৃতার করতে স্থানীয় সাহাবদ্দিন ও জয়নাল গ্রুপের মধ্যে মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় পর চনপাড়া বস্তিতে র‍্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করেছে।  গুলিবিদ্ধ  শহীদ  মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রূপগঞ্জ থানা ওসি  এএফএম সায়েদ বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।  পরিস্থিতি এখন শান্ত। মামলার প্রস্তুতি চলছে ।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ
অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানিয়েছেন,
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুপক্ষের সংঘর্ষকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে৷
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োজিত পুলিশ কর্মকর্তা বাচ্ছু মিয়া একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...