নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলায় ১৬ আসামী একদিন করে রিমান্ড মঞ্জুর
আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলায় ১৬ আসামী একদিন করে রিমান্ড মঞ্জুর
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সদর থানার গোগনগর ইউনিয়নের চরসৈয়দপুর এলাকার আলোচিত জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য দৌলত হোসেন হত্যা মামলায় ১৬ জন আসামীকে প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এর আদালতে ১৬ জন আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন ।

বাদীপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানায়, আলোচিত দৌলত হোসেন হত্যা মামলায় ২৩ জন আসামীর দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৯ মে ১৬ জন আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় এবং আজ ১৫ মে রিমান্ড আবেদনের শুনানি দিন ধার্য করে । আজ রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে সিআইডিতে থাকা পুনঃতদন্ত মামলায় ৭দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেক আসামীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ,গত বছরের ২৬ জুলাই রাতে ঔষধ ক্রয়ের জন্য বাসা থেকে বের হয়ে সৈয়দপুরের সামনে সিএনজি দিয়ে পৌছামাত্রই আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পর নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...