নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রাতের আধাঁরে দুই কৃষকের খরের গাদা পুড়িয়ে দিল দুর্বত্তরা
রাতের আধাঁরে দুই কৃষকের খরের গাদা পুড়িয়ে দিল দুর্বত্তরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আধাঁরে দুই কৃষকের খরের গাঁদা আগুনে পুড়িয়ে দিয়েছে  দৃবৃত্তরা। রোববার রাত দশটার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী এলাকায় এঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন সোমবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, রোববার রাতের খাবার শেষ করে ঝাউকান্দী গ্রামের  শাহাবুদ্দিন ঘুমিয়ে পড়ে। পরে রাত ১০ টার দিকে সাহাবুদ্দিন ঘরের বাহিরে  আগুনের শো শো শব্দ শুনতে পেয়ে  বাহীরে গিয়ে দেখে তার খরের গাঁদায় আগুন জ্বলছে । তখন তিনি আগুন আগুন বলে আর্তচিৎকার করলে  আশেপাশের লোকজন এসে  আগুন নেভাতে চেষ্টা করে।
কিন্তু মুহুর্তের মধ্যেই পুরো  খরের গাঁদা আগুনে পুরে ছাই হয়ে যায়। এসময় পাশের বাড়ির সোবহানের খরের গাঁদাতেও আগুন লাগিয়ে দেয় দুর্বিত্তরা। মুহুর্তের মধ্যেই  আগুনে পুড়ে যায় দুটি খরের গাঁদা পুর্ব শক্রতার জের ধরে কেউ এ আগুন লাগিয়েছে বলে সাহাবুদ্দিন জানান। আড়াইহাজার থানার ডিউটি অফিসার  রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...