নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
 প্রচ্ছদ   ধর্ম   সিলেটে লাকড়ি তোড়ার ওরশে ঢাকা নবাব বাড়ি’র পীরজাদাদের অংশগ্রহন
সিলেটে লাকড়ি তোড়ার ওরশে ঢাকা নবাব বাড়ি’র পীরজাদাদের অংশগ্রহন
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিলেট বিজয়োৎসব এবং হযরত শাহজালাল (রঃ) এর পীরে মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী ( রঃ ) এর ওরশ মোবারকে অংশ গ্রহন করেছেন ঢাকা নবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের পীরজাদারা । ২৬ শে শাওয়াল ১৭ মে বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যাথাযথ মর্যাদায় ওরশ মোবারক পালন করা হয়েছে। ওরশ মোবারক অনুষ্ঠানে নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন।

এসময় পীরজাদাদের পরিবার, মুরিদান আশেকান ও ভক্তবৃন্দরা উপস্থিথ হয়ে ওরশ মোবারকের কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পরে পীরজাদারা তাদের সঙ্গীসফর নিয়ে হযরত সৈয়দ শাহাজালাল (রাঃ) ও হযরত সৈয়দ শাহ পরান (রাঃ) মাজার শরীফ জিয়ারত করে দেশবাসির মঙ্গল কামনায় দোয়া করেন। হযরত শাহজালাল ( রঃ ) দরগাহ শরীফের সরেকউম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানিয়েছেন, ইতিহাস থেকে জানাগেছে, ৭০৩ হিজরী ১৩০৩ খ্রীষ্টাব্দে ২৬ শে শাওয়াল হযরত শাহজালাল (রাঃ) তার সঙ্গীসফর ৩৬০ আউলিয়াকে নিয়ে সিলেট জয় করেন। সেই থেকে ২৬ সফর সিলেট বিজয়উৎসব পালন করা হয়।

এর ২২ বছর পর ৭২৫ হিজরীর ২৬ শে শাওয়াল একই দিনে হযরত শাহজালাল (রাঃ) এর পীরে মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দী ( রঃ ) ইন্তিকাল করেন । এর পরে পরবর্তী বছর থেকে সিলেট বিজয়োৎসব এবং হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী ( রঃ ) এর ওরশ উৎসব একই দিনে একই সংঙ্গে একই টিলায় উদযাপিত হয়ে আসছে । এই টিলাটি লাক্কাতুরা ও মালনি ছড়া চা – বাগানের মধ্যখানে অবস্থিত । চিরাচরিত প্রথা অনুযায়ী ২৬ শে শাওয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা , ১৭ মে ২০২৩ খ্রীষ্টাব্দ রোজ বুধবার “ লাকড়ি তোড়া ওরশ শরীফ এবং সিলেট বিজয় উৎসব উদযাপিত হয়ে আসছে ।

বিভিন্ন স্থান থেকে এই দিন সকাল হইতে হযরত শাহজালাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ শরীফে সমবেত হইয়া যোহরের নামাজ আদায় করে লাকড়ি তোড়া ওরশ এর স্থানের উদ্দেশ্যে ধর্মীয় শ্লোগানে মিছিল নিয়ে সেখানে সমবেত হয় । পরে সেখানে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । রীতি রেওয়াজ অনুযায়ী পরবর্তীতে ভক্ত আশেকানগণ লাকড়ি নিয়া দরগা শরীফে ফিরে আসেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...