নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   ধর্ম   মাওলা আলী (রাঃ) ওফাত দিবসে ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কে ফাতেহা পাঠ দোয়া 
ওফাত দিবস / মাওলা আলী (রাঃ) ওফাত দিবসে ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কে ফাতেহা পাঠ দোয়া 
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ২০ রনজান মাওলায়ে কায়েনাত শেরে খোদা   হযরত মাওলা আলী (রাঃ) এর ওফাত দিবস উপলক্ষে নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কে ফাতেহা পাঠ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ রমজান রবিবার ৩১ মার্চ বাদ আসর ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কে ফাতেহা পাঠ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়  শেরে খোদা  হযরত মাওলা আলী (রাঃ) এর ওফাত দিবস ফাতেহা পাঠ করে বিশেষ মেনাজাত করে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।

এসময় নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন। এসময় তরিকরের পীড় ভাই বোন আশেকান মুরিদান ভক্তবৃন্দরা উপস্থিথ ছিলেন।

 

উল্লেখ্য,

হযরত আলী বিন আবী তালিব (রাঃ) হলেন ইসলামের চতুর্থ  খলিফা, আহলে বায়াতের সদস্য, বালায়তের সম্রাট, নবী করিম ﷺ’র চাচাতো ভাই ও জামাতা। বালকদের মধ্যে তিনি সর্ব প্রথম নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন অকুতভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য হযরত মুহাম্মদ ﷺ তাঁকে “জুলফিকার” নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দুর্গ জয় করলে মহানবী (ﷺ) তাঁকে “আসাদুল্লাহ” বা আল্লাহর সিংহ উপাধী দেন।৪০ হিজরীর ২১ (বা ১৯) রমজান (২৮ জানুয়ারী ৬৬১ খ্রিষ্টাব্দ) এ ইবনে মুজলিম বিষাক্ত বিষে মাখা একটি তলোয়ার দিয়ে হযরত আলী রাঃ এর মাথায় আঘাত করে এবং এই আঘাতের কারণেই ঘটনার দুইদিন ২১ রনজান পর ৬২ বা ৬৩ বছর বয়সে হযরত আলী (রা.) শাহাদাত বরণ করেন। হযরত উমর রাঃ ও হযরত উসমান রাঃ এর পর তৃতীয় খলিফা হিসেবে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...