নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা
স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
ফতুল্লা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লায় স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রকাশ্যে স্বামী সুমন (২৫)সহ ছোট দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী ইমরান ও বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা ও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯ টার দিকে ফতুল্লা থানার কুতুবপুরের রসুলপুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করার অপরাধে এর আগে স্থানীয় ভাবে সন্ত্রাসী ইমরানের বিরুদ্ধে রসুলপুর এলাকায় বিচার শালিশ হয়েছে। তারই জের ধরে সোমবার (১৫মে) রাতে মধ্য রসুলপুর এলাকার আব্দুর রহমানের ছেলে ইমরান(২৮), শাহ আলমের ছেলে জুয়েল(২৮) জুলহাস এর ছেলে রানা(২৬) ও রাব্বি(২০) রোমানের ছেলে রাতুল (২১) রাত ৯টার দিকে সুমন, ছোট ভাই সজিব এবং ওয়াজিদ তিন ভাই মার্কেট থেকে বাসায় ফেরার পথিমধ্যে পূর্ব শত্রæতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় আহত ছোট ভাই সজিব এবং ওয়াজিদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সুমন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
হাসপাতালে গুরুতর আহত সমুন এর শশুর ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, ফতুল্লা মডেল থানাধীন মধ্য রসুলপুর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ইমরান বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এর আগে আমার মেয়েকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভিবিন্ন রকম অশ্লীল মন্তব্য এবং শাররীকভাবে তাকে লাঞ্ছিত করতো এলাকার মাদক ব্যবসায়ী তালিকাভুক্ত সন্ত্রাসী ইমরান। এ ব্যাপারে এলাকায় একাদিকবার বিচার শালীশ হয়েছে। গত কয়েক দিন যাবত আমার মেয়েকে পুনরায় আপত্তিকর মন্তব্য করলে আমার মেয়ের জামাতা সুমন প্রতিবাদ করে। তারই জের ধরে সোমবার (১৫মে) রাতে মার্কেট থেকে বাসায় ফেরার পথে সুমন,ছোট দুই ভাই সজিব এবং ওয়াহিদকে পথরুদ্ধ করে ইমরান ও তার সন্ত্রসী বাহিনী ধারালো  অস্ত্রশস্ত্রসহ
জনসম্মুখে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
ঘটনার দিন রাতেই স্বামীর এমন খবর শুনার পর তার মানসম্মান ক্ষুন্ন হওয়ার কথা ভেবে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন দরজার ভেঙ্গে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছে।ঘটনার দিন রাতেই ফতুল্লা মডেল থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে এদের বিরুদ্ধে একটি মামলা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, সুমনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তিন ও পাঁচ নং এজাহারভুক্ত আসামি রনা ও রাতুলকে গ্রেফতার করা হয়েছে বাকি অপরাধীদের গ্রেফতারের অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...