নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   আড়াইহাজারে প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে তালের শাসে ঝুকছে মানুষ
আড়াইহাজারে প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে তালের শাসে ঝুকছে মানুষ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ মাঝে মাঝে সামান্য বৃষ্টির দেখা মিললেও সূর্যের তাপ এখনো প্রখর নারায়ণগঞ্জের আড়াইহাজারে।  আর প্রচন্ড গরমে হাস ফাস লোকজন একটু প্রশান্তির জন্য নানা রকম পনীয় এবং গরম প্রশমিত করে এমন সব মৌসুমী ফল ফ্রুটের প্রতি আকৃষ্ট হয়। এর মধ্যে  গরমে প্রশান্তি দেয়া একটি ফলের নাম তালের শাস। আড়াইহাজারের স্থানীয় ভাষায় যাকে বলা হয় তালের আষাঢ়ী। শুক্রবার এমনি একটি তালের শাসের দোকানে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে মসজিদ থেকে নামায শেষে বের হয়ে আসা মুসল্লীসহ সকল শ্রেণীর ক্রেতাদেরকে।
বিশেষ করে আষাঢ় মাসে এ ফলের মৌসুম বলে স্থানীয় ভাষায় এর নাম আষাঢ়ী বলে থাকেন এলাকাবাসী। যদিও আষাঢ় মাসের এখনো অনেক বাকী। এবার যেন জৈষ্ঠ মাসেই এ ফল টি নামতে শুরু করেছে। আষাঢ়ী বা তালের শাস হলো তাল পাকার আগে তালের প্রাথামিক অবস্থার নাম। অনেকে ফেজবুকের বিভিন্ন ওয়ালে একটি প্রশ্ন পোষ্ট করে থাকেন, ” কোন ফলের কাঁচা অবস্থায় এক নাম, পাকা অবস্থায় আরেক নাম?” এর উত্তর হলো তালের শাস বা আষাঢ়ী ফল।
আড়াইহাজার পৌর বাজারে শুক্রবার ভ্যানগাড়ী দিয়ে তালের শাস বিক্রি করা দোকানী লোকমান জানান, একটি তালের শাসে সাধারণত তিনটি বিচি বা চোখ হয়ে থাকে। এর প্রতিটি ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
ক্রেতারা জানান, গরমে তালের আষাঢ়ী খেলে অনেকটাই তৃপ্তি মিলে। হঠাৎ করে বাজারে তালের শাস ( আষাঢ়ী) ফল দেখে আর লোভ সামলাতে পারিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...