নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   মানবপাচার চক্রের অত্যাচারে আড়াইহাজারের যুবক মালয়েশিয়ায় মৃত্যু
মানবপাচার চক্রের অত্যাচারে আড়াইহাজারের যুবক মালয়েশিয়ায় মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারের যুবক জাহিরুল (৩৯) এর মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাতে জিম্মি ও দৈহিক নির্যাতনে মালয়েশিয়ার জিম্মিখানায় মৃত্যু হয়েছে। ২৪ মে বুধবার ওই যুবকের মৃত্যু হয়। নিহত জহিরুলের লাশ শুক্রবার দেশে আসার কথা। সে উপজেলার বিশনন্দী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

সম্প্রতি আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকার কয়েকজন যুবককে নদী পথে মালয়েশিয়ায় পাচার করে দেয় স্থানীয় পাচারকারী চক্র। এর মধ্যে বিশনন্দী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জহিরুল (৩৯) ছিল। এর পর বার্মা থেকে জহিরুলের বড় ভাই আবুল কালাম আজাদের কাছে ফোন আসে যে, তার ছোট ভাই জহিরুল মায়ানমারের রিসিভ ঘরে দালালদের হাতে জিম্মি আছে। তাকে জীবিত পেতে হলে ৬ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ব্যাপারে পাচার হওয়া ও পাচারকারী চক্রের নির্যাতনের শিকার জহিরুলের ভাই আবুল কালাম আজাদ বদী হয়ে একই এলাকার আবুল হোসেন নামে এক পাচারকারী চক্রের সদস্য সহ ৫ জনের নামে একটি মানবপাচারের মামলা দায়ের করেন এবং আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেফতারকৃত মানবপাচারকারী আবুল হোসেন চৈতনকান্দা উত্তর আগারবাড়ী গ্রামের এলাহীর ছেলে। ইতি মধ্যে জহিরুল কে মায়ানমার থেকে মারয়েশিয়ায় পাঠিয়ে দেয় পাচারকারী চক্র। মালয়েশিয়ার জিম্মিখানায় ও তার উপর চলে অমানুসিক নির্যাতন।

এ দিকে ২৪ মে বুধবার মালয়েশিয়া থেকে খবর আসে যে, পাচার হওয়া জহিরুল মালয়েশিয়ায় পাচারকারীচক্রের হাতে জিম্মি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিৎ করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এস আই নূর এ আলম। অভিবাসীদের কে নিয়ে কাজ করা সংগঠন ওকাপ আড়াইহাজার অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহত জহিরুলের লাশ দেশে আনতে এবং তার দাফন ও ক্ষতিপুরণের বিষয়ে ওকাপ অফিস সর্ব প্রকার কাজ করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...