নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজমীরী ওসমানের  বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজমীরী ওসমানের  বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সন্তান আলহাজ্ব আজমেরী ওসমানের নির্দেষনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গোলচত্বর ঘুরে পুনরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়। মিছিল শেষে নাসিম ওসমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজমেরী ওসমান বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেন। কিছু কুচুক্রি মহল তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে। ২১ বারেরও অধিক বার তাকে হত্যার চেষ্টা করা হয়। তবুও তিনি দমে যান নি। দেশের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঠিক সেই সময় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করেন। আমরা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অতিদ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, খায়রুদ্দিন মোল্লা, মঞ্জুর আহম্মেদ, মো. হোসেন, আব্দুল হামিদ প্রধান, মো. দিপু, মো. নাসির হোসেন, মনির হোসেন, সুমন, ফুটবলার মনির সহ অন্যান্যরা। জানা গেছে, আজমেরী ওসমানের নির্দেশে এ সময় প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় শহরের রাজপথ। মিছিলটিতে হাজারো লোকের সমাগম ও তাক লাগানো প্রতিবাদে পিছিয়ে দিয়েছে বিগত দিনের সকল কর্মসূচী #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...