নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ২৬ মে) বিকেলে নারায়ণগঞ্জ দুই নং রেইল গেইটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্নে জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে জেলা ছাত্র দলের কটুক্তি কারীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তাগণ বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদ ও জেলা ছাত্র দল কর্তৃক জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম কে কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাদেরকে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, জেলা যুবলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রার্থী শফিউল বাসার বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া উদ্দিন মিলটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাগীব ভূঁইয়া, মহানগর ছাত্র লীগ মেহরাব হোসেন দিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ইথুন সহ নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...