নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাহবুব গ্রেপ্তার
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাহবুব গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকার একাধিক মামলার আসামী মাহাবুব প্রধানকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সে জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাকান্দার দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়,  গোপন সংবাদে শনিবার ২৭ মে গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেরিবাধ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ভূলতা পুলিশ ফাঁড়ির ডিউটিতে থাকা কর্তব্যরত পুলিশ এ এস আই শিহাব।

এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে এই মাহবুব প্রধানের নামে রুপগঞ্জ থানার মামলা নাম্বার ৭০ তারিখ ২৬-০৫- ২০২৩ইং মামলার এজাহার ভুক্ত ১ নাম্বার আসামি সে। এছাড়া তার নামে রূপগঞ্জ থানায় মারামারি সহ একাধিক মামলা রয়েছে এবং সে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় মারামারি সহ বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িত।

আর সে রাত বিরাত মানুষের বাসায় ঢুকে ভাঙচুর ছিনতাই করে। তাকে আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এএসআই শিহাব গ্রেফতার করে। পরে তাকে ভূলতা পুলিশ ফাঁড়ি থেকে রুপগঞ্জ থানার অত্র মামলার আয়ু এসআই কৃষ্ণ পদ্মারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...