নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   শীতলক্ষ্যার নবীগঞ্জে ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ
শীতলক্ষ্যার নবীগঞ্জে ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরে নবীগঞ্জ এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। সোমবার ( ২৯ মে) বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ টিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পরিচালন ও নকশা) রবিউল আলম, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,
উপ সহকারী প্রকৌশলী মোঃ মোতালেব হোসেন, কারিগরী সহকারী (সার্ভেয়ার) রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে দুটি ডকইয়ার্ডর নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা,  ৫টি সেমিপাকা ঘর, পাকা দেয়াল, ড্রেজারের পাইপ সহ ৩৫ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর এক কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার প্রথম দিনের অভিযানে অন্তত ১৫ টি সেমিপাকা ঘরসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওইদিন নদীর দেড় কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার মধ্যে দু’টি ডকইয়ার্ডের নদী দখলকৃত অংশে গড়ে উঠা স্থাপনা ছিল। এ ছাড়াও নদীর তীর ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপও উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...