নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পরকীয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা
পরকীয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজের বাড়ী ভাড়াটিয়া মহিলার সাথে পরকীয়ার জেরে এবং ওই নারীকে বিয়ে করতে না দেয়ায় স্ত্রী নাজমা আক্তার (৩৫) কে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী সহ পরিবারের সাবই পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা মধ্যপাড়া গ্রামে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত নাজমা আক্তার ওই গ্রামের মধ্যপাড়া এলাকার মোঃ ছিদ্দিক মিয়ার মেয়ে।
নিহতের ভাই রোহেন নবী জানান, পশ্চিমপাড়া এলাকার মোতালিবের ছেলে আমিরের সঙ্গে আমার বোনের ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের ৩টি সন্তান রয়েছে। আমির মালয়েশিয়া প্রবাস থেকে ৩/৪ মাস আগে দেশে এসে তারই বাড়ীর এক মহিলা ভাড়াটিয়ার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে আমার বোন তাতে বাঁধা দেয়। এ নিয়ে প্রায় সময় দাতের মধ্যে কলহ হতো। আজ ( মঙ্গলবার) সকাল ১০টায় আমির ওই ভাড়াটিয়া মহিলাকে বিয়ে করবে বলে আমার বোনকে জানায়। তখন আমার বোন তাতে রাজী না হলে তাদের মধ্যে ঝগড়া হয়।
ওই সময় আমির আমার বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরে ফেলে রেখে তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে যায়। আমরা লোক মারফত সংবাদ পেয়ে আমার বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা পুলিশে সংবাদ দেই।
আড়াইহাজার থানার ওসি ( তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...