নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   অভিনব কায়দায় মিশুক চুরি | সিসি ক্যামেরায় সনাক্ত
অভিনব কায়দায় মিশুক চুরি | সিসি ক্যামেরায় সনাক্ত
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ  সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে অভিনব কায়দায় একটি মিশুক চুরি করেছে একটি সংঘবদ্ধ চোরের দল। গত  মঙ্গলবার বিকেলে উপজেলার চৌরাস্তা হলি টাচ ফিজিও থেরাপি সেন্টারের সামনে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিশুক চালক মো: সোরহাব উদ্দিন।অভিযোগকারী মো:মোরহাব উদ্দিন জানান, ৩০ মে মঙ্গলবার বিকেলে মোগরাপাড়া থেকে অজ্ঞাত নামা দুই ব্যক্তি বৈদ্যের বাজার যাওয়ার কথা বলে মিশুক ভাড়া করে।

পরে তারা মিশুকটি নতুন সেবার পিছনে হলি টাচ ফিজিও থেরাপির সেন্টারের সামনে নিয়ে যায়। দুই যাত্রীর একজন আমাকে একটি ল্যাপটপ আনার জন্য সাথে যেতে বলে। আমি তার কথা অনুযায়ী তার সাথে ল্যাপটপ আনতে গেলে কৌশলে ওই লোক সটকেপরে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে মিশুকের কাছে এসে দেখি মিশুক ও যাত্রী কেউই সেখানে নেই।

পরে অনেক খোঁজা খুজির পরেও মিশুকটি পাওয়া যায়নি। মিশুকটি তিন মাস আগে ১,১৬০০০ (এক লাখ ষোল হাজার টাকা) দিয়ে কিনেছিলাম। সোনারগাঁ থানার এস আই মোতালিব জানান, মিশুক চালকের লিখিত একটি অভিযোগ পেয়েছি এবং চুরির একটি ভিডিও হাতে পেয়েছি। চোর চক্রকে ধরার চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...