নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা
টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
জব্দ করা হয় মাদক বহনকারী প্রাইভেটকার, নগদ টাকা ও ৯টি মোবাইল সেট। বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালত পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার করীম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে সাঈদ ইসতিয়াক(৩৮), চট্টগ্রামের পাঁচলাইশ থানার হাটহাজারী গ্রামের মো. কামরুলের ছেলে দৌলত আজিম সুমন (৪১), সিরাজগঞ্জের জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে মিম আক্তার (১৯),ও কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে প্রাইভেটকার চালক মজিবুল হক (৩২)।  গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
রাত ২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১) তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক নারী ও ৩ পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মোবাইল সেট, নগদ টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকারটি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...