নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শীতলক্ষ্যায় নিখোঁজের ২৪ ঘন্টা পর ট্রলার যাত্রী মৃতদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় নিখোঁজের ২৪ ঘন্টা পর ট্রলার যাত্রী মৃতদেহ উদ্ধার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  শীতলক্ষ্যা নদীতে  বালুবাহী বøাকহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে লাফিয়ে পরে নিখোঁজ সিকিউরিটি গার্ড সুমন (৩৬) এর মৃতদেহ  উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ- থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর পশ্চিমপাড় থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিকিউরিটি গার্ড সুমন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় বন্দর ১নং খেয়াঘাটে নদী পাড়াপারের সময় এ নৌ র্দূঘটনাটি ঘটে। নৌ-র্দূঘটনায় প্রান রক্ষার্থে ওই সময় লাফিয়ে পরে বেশ কয়েকজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। আহত যাত্রীদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। প্রত্যেক্ষদৃশি ও বিভিন্ন সূত্রে আরো জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৮টায়  বন্দর ১নং খেয়াঘাটে দিয়ে ট্রলারে যোগে নদী পাড়াপারের সময় হঠাৎ একটি  বালুবাহী বøাকহেডে যাত্রীবাহী  ট্রলারকে ধাক্কা দিলে ওই সময় ৮/১০ জন ট্রলার যাত্রীরা প্রান রক্ষার্থে শীতলক্ষা  নদীতে লাফিয়ে পরে। ওই সময় লাফিয়ে পরা ৮/৯ জন যাত্রী সাতাঁর কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও  শাহীমসজিদ খালপার এলাকার চায়না কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড সুমন  নিখোঁজ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সদর নৌ-থানা পুলিশ ও বিআইডবিøউটিএ’র ডুবরী দল  ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সকালে সিকিউরিটি গার্ড সুমনের মৃতদেহ শীতলক্ষা নদী থেকে উদ্ধার করে।  নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে  বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করলে উক্ত প্রশাসন বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে দুপুরে নিহতের লাশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...