নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অবৈধ ভাবে দলিল প্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ 
অবৈধ ভাবে দলিল প্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে  দলিল লিখক সমিতির বিরুদ্ধে দলিল সম্পাদনের নামে অবৈধ ভাবে  দলিল প্রতি  ১ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে উল্লেখিত সমিতির সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল খানসহ তার কিছু অনুসারীদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, বন্দরে দলিল লিখক সমিতি সাধারন সম্পাদকসহ তার অনুসারিরা বন্দর সাব রেজিস্ট্রোর অফিসে আগত দলিল গ্রহিতা এমনকি সমিতির অন্তভূক্ত নিরিহ দলিল লিখকদের কুক্ষিগত করে দীর্ঘ দিন ধরে দলিল সম্পদানের নামে জোর পূর্বক দলিল প্রতি ১ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক ভ’ক্তভোগী জানান, বন্দর দলিল লিখক সমিতি কিছু অসাধু দলিল লিখকদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলিল লিখক সমিতি সীমাহীন দূর্নীতি আর সেচ্ছাচারিতার কারনে চরম হয়রানী শিকার হচ্ছে সাধারন জনগন। বন্দরে দলিল লিখক সমিতি এখন অনিয়ম আর দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে বলে জানান।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক দলিল লিখক জানান, যে সমিতি সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল তার সহযোগীরা সীমাহীন দূনীর্তির কারনে বন্দর দলিল লিখক সমিতি সুনাম নষ্ট হচ্ছে।
অবিলম্বে এসব দূর্নীতিবাজ দলিল লিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বন্দর দলিল লিখক সমিতি একাংশসহ ভূক্তভোগী দলিল গ্রহিতাগন। এ ব্যাপারে বন্দর দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক মাজহারুল আলম পাভেল খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বন্দর দলিল লিখক সমিতির সভাপতি হুমায়ন কবির মৃধা বলেন, এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই। কোন দলিল গ্রহিতার কাছে থেকে দলিল লিখক সমিতি এক টাকা নেওয়া হয়না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...