নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
সোনারগাঁ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ  থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় আলোচনাসভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাহউদ্দিন সালুর সভাপতিত্বে ও হাজী নাসিরউদ্দিন ও পিয়ার হোসন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিক হাসান লেলিন,জাহাঙ্গীর আলম,শফিকুল ইসলাম, মনির হোসেন মেম্বার, সদস্য এজাজ আহমেদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজালাল, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মহাশিন মাহমুদ ও দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। জাতিয়তাবাদী চেতনায় বিশ্বাসী সবাইকে স্বোচ্চার হতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...