নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ি মাসুদ
ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ি মাসুদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  দেশব্যাপী চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন -১৮ । এর আওতায় ওয়ালটন পণ্য কিনে রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ । ক্যাম্পেইনে ওয়ালটনের একটি এয়ার কন্ডিশানার বা এসি কিনে জাপানি ব্র্যান্ডের গাড়ি পেয়েছেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকাট ব্যবসায়ি মাসুদ করিম । ক্যাম্পেইনের চলমান সিজনের দ্বিতীয় গাড়ি বিজয়ী তিনি । এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে গাড়ি পেয়েছিলেন যশোরের শার্শা উপজেলার আনসার বাহিনীর সদস্য শ্রী রতন লাল বাসফোড় । নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ওয়ালটন মেলা শো রুমে

সোমবার বিকেলে ৫ জুন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ করিমের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন ওয়ালটন হাই – টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ( ডিএমডি ) এমদাদুল হক সরকার , সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সুসিভ শোরুম ওয়ালটন মেলা’র স্বত্ত্বাধিকারী সঙ্কর চক্রবর্তী ।
এসময় জাপানী গাড়ি বিজেতা মাসুদ করিম তার অনুভূতির কথা তুলে ধরে বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এ গাড়িটি জয় করে। আমি নিজে একজন ব্রেন স্টোকের রুগি, আমার মনে হচ্ছে এ আনন্দে আমি অনেকটা ভাল হয়ে গেছি। ওয়ালটন পন্য আমার ভাল লাগে স্বাদ এবং স্বাধ্যের মধ্যে ওয়ালটন পন্য কেনা যায়। এসি কিনে গাড়ি পেলাম অনেক ভাল লাগছে।

এসময় ওয়ালটন কর্মকর্তারা বলেন, মানুষের ভালবাসায় ওয়ালটন আজ এপর্যন্ত এসেছে। দেশী মানসম্মত পন্য স্বল্প দামে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। আজ গাড়ি সহ নানারকম আকর্শনীয় উপহার দিচ্ছে ওয়ালটন। আগামীতে গ্রাহকরা যেন জমি ও ফ্ল্যাট ক্রয় করতে পারে ওয়ালটন এমন উদ্যোগ নিচ্ছে। ওয়ালটন মানুষের কথা চিন্তা করে আগামীতে আরো ভাল মানসম্মত পন্য ওয়ালটন বাজারে নিয়ে আসবে।
উল্লেখ্য , অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন । আসছে ঈদুল আজহা উপলক্ষে সিজন -১৮ তে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি , ঈদে এবার নিজের গাড়ি ‘ শীর্ষক বিশেষ সুবিধা । এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা , পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই – প্লাজা থেকে ফ্রিজ , টিভি , এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ রয়েছে লক্ষ লক্ষ উপহার । এ সুবিধা থাকছে ১৫ জুলাই , ২০২৩ তারিখ পর্যন্ত । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...