নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে নববধূর রহস্যজনক মৃত্যু
বন্দরে নববধূর রহস্যজনক মৃত্যু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ঝুমকা(২৪) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  রোববার (৪ জুন) রাতে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার হুমায়ুন চৌধুরীর গ্যারেজ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঝুমকা নেত্রকোনার তরিকুলের স্ত্রী বলে জানা গেছে। তারা কিছু দিন আগে বন্দরের লক্ষণখোলা এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় উঠেন। পারিবারিক কলহের কারণে ঝুমকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হলেও এটি রহস্যজনক বলে জানিয়েছেন এলাকাবাসী।
রাতে কাউকে না জানিয়ে গোপনে মাইক্রোবাসে করে ঝুমকার লাশ নেত্রকোনায় নিয়ে যাওয়া হয় বলে বাড়ির মালিক জানান।
প্রতিবেশী হুমায়ুন কবির চৌধুরী জানান, ঝুমকা সৌদি আরব প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেন তিনি। প্রায় এক মাস আগে খালাতো  ভাই তরিকুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ঝুমকাকে নিয়ে  নারায়ণগঞ্জে  চলে আসে তরিকুল। বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। বাড়ির মালিক মোক্তার হোসেন জানান,  উভয়ের মধ্যে বনিবনা ছিলনা। নানা কারণে প্রতিদিন ঝগড়া হত।
রোববার রাতে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ঝুমকা আত্মহত্যা করেছে এমন প্রচার চালানো হয়। পরে কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ  রাতেই নেত্রকোনা নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লোকের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।  রাতেই লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...