নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ঝিরি বৃস্টি ঠান্ডা হাওয়ায় তাপদাহে দুর্বিসহ কষ্ট কমে জনজীবনে স্বস্তি 
ঝিরি বৃস্টি ঠান্ডা হাওয়ায় তাপদাহে দুর্বিসহ কষ্ট কমে জনজীবনে স্বস্তি 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

হাসান উল রাকিব- নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জে ঝিরি ঝিরি বৃস্টি আর ঠান্ডা হাওয়ায় প্রচন্ড তাপদাহে দুর্বিসহ কষ্ট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে। আজ বৃহস্পতিবার ৮ জুন দুপুর থেকে বৃস্টি শুরু হয়। মুশলধারে বৃস্টি না হলেও ঝিরিঝিরি বৃস্টি ও শীতল হাওয়ায় মানুষের প্রান ফিরে পেয়েছে। শিল্প বানিজ্যনগরী নারায়ণগঞ্জে শিল্পপ্রতিষ্ঠান, অফিস আদালত ও খেটে খাওয়া শ্রমিক সাধারন মানুষের কর্মজীবনে প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে। গত বুধবার ৭ মে দুপুরে কিছুক্ষন ঘুরিঘুরি বৃস্টি হলেও এতে তাপদাহ বেরে মানুষের আরো বেশি কষ্ট হয়েছে। আজ সারাদিন থেমে থেমে ঝিরি ঝিরি বৃস্টি হচ্ছে সাথে ঠান্ডা বাতাস বইছে।

শহরের কর্মব্যস্ত এলাকা দুই নং রেলগেট,চাষাঢ়া, নিতাইগঞ্জ, কালীবাজার, দ্বিগুবাবুবাজার, নয়ামাটি হোসিয়ারী পল্লি ও বিসিক শিল্পনগরীতে কর্মরত শ্রমিক ও চাকরীজীবীরা  তাদের অনুভূতির কথা তুলে ধরেন।
নিতাইগঞ্জ এলাকার ঠেলাগাড়ি শ্রমিক শুক্কুর মিয়া জানিয়েছেন, প্রচন্ড তাপদাহে পেটেরদায়ে ঠেলাগাড়ি চালিয়ে অনেক কষ্ট হয়েছে। বৃস্টি হবে সে দোয়া করেছি। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহর রহমের বৃস্টি হচ্ছে আমাদের জীবন রক্ষা হয়েছে।

বিসিক শিল্পনগরীতে গার্মেন্টসের শ্রমিক শেফালী বেগম জানিয়েছেন, এতই গরম ছিল রাস্তায় বের হতে পারতাম না। গার্মেন্টসে কাজ করার সময় সারাদিন ঘামে গায়ের জামা বিজে আবার শুকাত। এতে করে আমিসহ অনেকেই অসুস্থ্য হয়ে পড়ে। বৃস্টি হওয়ায় জীবন ফিরে পেলাম।
একইভাবে নানা পেশার শ্রেনী মানুষ বৃস্টিতে স্বস্তির কথা জানিয়ে বলেছেন, অনাবৃস্টিতে দিন দিন তাপমাত্রা বাড়ছিল, বৃস্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃস্টিতে মানুষের গড়মের কস্ট দূর হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...