নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   সোনারগাঁও পৌর সড়কে অতিরিক্ত মালবাহী গাড়ির চাপে বেহাল দশা
সোনারগাঁও পৌর সড়কে অতিরিক্ত মালবাহী গাড়ির চাপে বেহাল দশা
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  অতিরিক্ত  মালবাহী গাড়ি চলাচলের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উপজেলা টু পৌরসভা কার্যালয় সড়কটির বেহাল দশা হয়েছে। পৌর এলাকার পার্শ্ববর্তী বৈদ্যেরবাজার বারুদী ও নোয়াগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি শিল্পকারখানার অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে এ সড়কের করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, পাশাপাশি বেশকিছু অংশ দেবে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। পৌরসভার গুরুত্বপূর্ণ এ সড়কটির এ বেহাল দশার কারণে দুর্ভোগে পড়ছে পৌরবাসীসহ এ সড়কে চলাচলকারীরা।
এলাকাবাসী জানায়, বৈদ্যেরবাজার, বারুদী ও নোয়াগাঁও ইউনিয়নে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও এ শিল্প প্রতিষ্ঠানের মালবাহী শত শত ট্রাক লরি চলাচলের নির্দিষ্ট কোনো সড়ক না থাকার কারণে পৌরসভার ওপর দিয়ে প্রতিদিন এসব ট্রাক চলাচলের কারণে পৌরসভার সড়কগুলোর বেহাল দশা হয়েছে। সড়কের এ বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
ইদানীং পৌরসভার লোকাল রাস্তা দিয়ে এসব যানবাহন চলাচলের ফলে উদ্ধবগঞ্জ-টু-মুন্সিরাইল সড়কটি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে ম্যানেজ করেই এসব শিল্প প্রতিষ্ঠান ভারী যানবাহন চলাচল অব্যাহত রাখছে বলে অভিযোগ  করেছেন এলাকাবাসী।
সোনারগাঁ পৌরসভার প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সোনারগাঁ পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেগুলো দশ থেকে পনেরো টন ওজনবাহী গাড়ি চলাচলের উপযোগী কিন্তু এ সড়কে এখন চল্লিশ থেকে পঞ্চাশ টন ওজনবাহী গাড়ি চলাচল করছে তাই সড়কগুলো সংস্কারের দুইদিন না যেতেই আবারো খানাখন্দে পরিণত হচ্ছে।
এসব মালবাহী গাড়িগুলো বিকল্প কোনো সড়ক ব্যবহার না করলে এ সমস্যার সমাধান হবে না।
সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে পৌরসভার যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সড়কটি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত সড়ক তাদের অর্থায়নে মেরামত করে দেয়ার জন্য বলা হয়েছে। তারা যদি এরপরও যান চলাচল অব্যাহত রাখে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...