নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ফতুল্লায় পিটিয়ে ও রূপগঞ্জে গলাকেটে দুই  ব্যাবসায়ীকে হত্যা 
ফতুল্লায় পিটিয়ে ও রূপগঞ্জে গলাকেটে দুই  ব্যাবসায়ীকে হত্যা 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের
ফতুল্লায় ফল ব্যাবসায়ীকে পিটিয়ে ও রূপগঞ্জে জমি ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হিতরা হলো ফল ব্যাবসায়ী আবু তাহের ও জমি ব্যাবসায়ী সোলায়মান মিয়া।  খবর পেয়ে পুলিশ নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে পাঠিয়েছে। শুক্রবার ৯ জুন রাতে জেলার ফতুল্লা ও রূপগঞ্জে পৃথক এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,
ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের নামে এক ভ্রাম্যমান ফল ব্যবসায়ী পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে সদর উপজেলার ঢালিপাড়া এলাকায় এঘটনায় ঘটে। সে ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়া প্রতিবেশী তাদের দুই শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যেই ঝগড়া ছড়িয়ে পড়ে। এসময় লামিয়া ও তার পরিবারের সদস্যরা আবু তাহেরের স্ত্রীকে মারধর করে। তখন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, দুই শিশুর মারধরকে কেন্দ্র করে তাদের পরিবারের মারামারিতে  আবু তাহের নামে একজনের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
অপর ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া নামের এক জমি  ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত  আটায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাতে কালাদি এলাকায় কাঞ্চন বাজারে সোলায়মান অবস্থান করছিলো। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে। পরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে তার গলাকেটে ফেলে পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...