নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ভুয়া এমবিবিএস ডাক্তার আটক | এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত
ভুয়া এমবিবিএস ডাক্তার আটক | এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগণেস্টিক সেন্টার অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চাষাঢ়ায় গ্রীন লাইফ এন্ড ডায়াগণেস্টিক কনসালটেশন সেন্টারে গোয়েন্দা (এনএসআই) সূত্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম। এ সময় ডায়াগণেস্টিক সেন্টারের কনসালটেন্ট চর্ম যৌন (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করে।

পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস এর কাগজপত্র দেখা পারেনি। পরে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম সাজা দেয় এবং ডায়াগণেস্টিক সেন্টারে চিকিৎসকের বৈধ কাগজপত্র না রাখার দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযানের গ্রীন লাইফ ডায়াগণেস্টিক কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করে ভূয়া (এমবিবিএস) , ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়।

কোন কাগজপত্র যাচাই ছাড়া চর্ম ও যৌন বিভাগে তাকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত সাইদুল ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। তাকে ১ বছরের সাজা ও ডায়াগণেস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...