নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ৮ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
৮ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মো: আবু নাসির (৩৫) নামের এক ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গতকাল সোমবার (১২ জুন) রাতে গোপন তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে তাকে।

আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে র‍্যব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। আসামি আবু নাসির লক্ষ্মীপুর জেলার আনোয়ার হোসেন মানিকের ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি নামে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দীর্ঘ বিচারিক প্রত্রিয়া শেষে সর্বশেষ ২০২২ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এদিকে মামলাটি দায়ের হওয়ার পর থেকেই ৮ বছর যাবত উক্ত আসামি নাসির দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় বদলিয়ে জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...