নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আবাসিক এলাকায় বিএনপির সম্মেলনের অনুমোদন না দেওয়া আবেদন
আবাসিক এলাকায় বিএনপির সম্মেলনের অনুমোদন না দেওয়া আবেদন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের অনুমোদন না দেওয়া হয় সেজন্য হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি আবেদন করা হয়েছে। আবেদনের বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে মঙ্গলবার (১১ জুন) রাতে হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুল সিদ্ধিরগঞ্জ থানায় ওই আবেদন করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আগামী ১৭ জুন হিরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে।

এই আবাসিক এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং রাস্তাঘাট অপ্রশস্ত হওয়ায় সবসময় যানজট লেগে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়াও এই এলাকায় অসংখ্য মার্কেট দোকানপাট, আবাসিক-অনাবাসিক স্কুল এন্ড কলেজ মসজিদ ও মাদরাসা অবস্থিত হওয়ায় এই এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হলে এলাকাবাসী এবং ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। তাই আবাসিক এলাকার মধ্যে এ জাতীয় একটি বড় রাজনৈতিক দলের সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান না করে এলাকার বাহিরে অন্যত্র অনুমতি প্রদানের আবেদন জানানো হয় ওই আবেদনপত্রে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে গত দুদিন আগে থানায় একটি আবেদন হয়। হীরাঝিল এলাকায় বিএনপির সম্মেলনের বিষয়ে তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয় নি। তাই এ বিষয়ে হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতিকে তাৎক্ষণিকভাবে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হয় নি। তাদেরকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন করতে বলা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...