নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   পিস্তল উঁচিয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি ৪ রাউন্ড ফাঁকা গুলি
পিস্তল উঁচিয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি ৪ রাউন্ড ফাঁকা গুলি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ভূঁইয়াকে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির।  মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান হুমায়ন কবির বাদী হয়ে বিকেলে একজনের নাম উল্লেখসহ ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে হুমায়ন চেয়ারম্যান উপজেলার নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দিয়ে বের হলে ৩টি মোটরসাইকেল যোগে ৪/৫জন যুবক এসে গতি রোধ করে । এ সময় তায়েব শিকদার নামে এক যুবক পিস্তল বের করে ৪ রাউন্ড ফাকা গুলি করে।
গুলি ছোড়ার সময়  চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া জানান, আমাকে হত্যার উদ্দেশ্যেই পিন্তল নিয়ে হামলা করা হয়েছে। হামলাকারী জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা। আমি এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি।
জানা গেছে, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে  স্লোগান দেয়াকে  কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান শিপলু সমর্থক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে  থেকে  উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ থেকেই গুলির ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত তায়েব শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। চেয়ারম্যান সাহেবকে শ্রদ্ধা করি। তার সাথে আমার ভাল সম্পর্ক। এ ঘটনার সাথে আমি জড়িত নই।
ওখানকার  সিসি টিভি ক্যামেরা যাচাই করলেই সব পরিস্কার হয়ে যাবে। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যানের অভিযোগটি পেয়েছি। একজন নির্বাচিত চেয়ারম্যানের উপর এমন গুলির ঘটনা আমরা গুরুত্বের সাথে দেখছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...