নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র আজাদের মতবিনিময়
না’গঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র আজাদের মতবিনিময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। রোববার রাতে নগরের একটি চাইনিজ রেঁস্তোরায় আয়োজিত ওই মতবিনিময়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি যে কোন প্রয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন,
কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্য নির্বাহী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আবদুস সালাম, আফজাল হোসেন পন্টি ও এমএ খান মিঠু। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল ও দিলীপ কুমার মন্ডল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...