নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সাইজিং মিলের পাইপে আগুন
সাইজিং মিলের পাইপে আগুন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাবিবুর সাইজিং মিলের ডেলিভারী পাইপ দিয়ে রাতে আগুন এবং দিনের বেলায় কালো ধোঁয়া বের হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানাযায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকায় হাবিবুর রহমানের সাইজিং মিলে অবৈধ ভাবে কাপড়ের জুট এবং বিভিন্ন প্লাষ্টিক পোড়ানোর কারণে রাতের বেলায় ভেলিভারি পাইপ দিয়ে আগুন এবং দিনের বেলায় বেরুচ্ছে কালো ধোঁয়া । এ ঘটনার কারণে ওই এলাবাসী রয়েছে আতন্কে।
আগুন বের হওয়ার কারণে রাতে ঘুমিয়ে থাকা মানুষের বাড়িতে আগুন লেগে যেকোনো ধরনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিনের বেলায় কালো ধোঁয়া বের   হওয়ার কারণে নষ্ট  হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মিলের আশেপাশের মানুষ জানায় এ কালো ধোঁয়া বের হওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট এবং চর্ম রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
এ ছাড়াও কৃষকের সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কোন প্রকার পরিবেশ ছাড়পত্র ছাড়াই গ্ৰামের মাঝখানে এ মিল কিভাবে চালাচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে এ মিলটি  বন্দের দাবি জানান এলাকাবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...