নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মাছ – মাংস রান্নার স্বাদে চুইঝাল কি ?
মাছ – মাংস রান্নার স্বাদে চুইঝাল কি ?
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩

রাবেয়া মিতু – নারায়ণগঞ্জের খবরঃ দক্ষিণ অঞ্চলের নাম মাথায় আসলে যেমন সুন্দরবনের নাম স্বরণ হয় তার সঙ্গে সঙ্গে চুইঝালের সেই লোভনীয় মাংসের কথা চিন্তা হয়। কিন্তু আমরা অনেকেই এখনো জানিনা চুইঝাল আসলে কি?? আপনি না জানলে এই কন্টেন্ট আপনার জন্য।- চুাইঝাল হলো মসলা জাতীয় একটা ভেষজ উদ্ভিদ। চুইঝালের বৈজ্ঞানিক নাম: Piper chaba হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। পান ও চুইঝাল একই পরিবারের।

চুই ঝাল গাছ দেখতে পানের লতার মতো। পাতা কিছুটা লম্বা ও পুরু। পাতায় ঝাল নেই। চুইঝালের কাণ্ড বা লতা কেটে ছোট টুকরো করে মাছ-মাংস রান্নায় ব্যবহার করা হয়। রান্নার পর এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয়। এছাড়া অনেক দেশে ভেষজ ঔষধ হিসেবে খেয়ে থাকে। ঝাল স্বাদের হলেও চুইয়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আছে।

🌿চুইঝাল কোথায় পাওয়া যায়❓
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য মসলা হিসেবে চিনি কিন্তু বাংলাদেশ ছাড়া ও অনেক দেশে পাওয়া যায়। এটি গোটা ভারত এবং এশিয়ার অন্যান্য উষ্ণ এলাকাসহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর ও শ্রীলংকায় জন্মে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় জন্ম নেই কিন্তু আমাদের বাগেরহাট, খুলনায় সব থেকে সেরা চুইঝাল পাওয়া যায়।

🌿চুইঝালের ব্যবহার❓

দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য মসলা হিসেবে ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এছাড়া অন্য দেশে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে বহু দিন থেকে বিশেষ করে ভারতে। চুইঝালকে মসলা হিসেবে ব্যবহার করে চুইঝালের মাংস রান্না করা হয়। রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরেরও কোনো ক্ষতি করে না। ঝোল জাতীয় মাছ-মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে। এদের কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফলের ঔষধি গুণ আছে।

🌿 রান্না করার নিয়ম❓
তরকারিতে যখন অন্য সকল মসলা দেওয়া হয় তখন চুইঝাল ডাটার মতো ছোট করে কেটে নিয়ে সেদ্ধ বা কষানো হয় তখন দিতে হয়। তখন দিলে চুইঝালের আসল স্বাধ পাওয়া যায়।

🌿চুইঝালের উপকারীতা গুলো❓
▪️গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
🔹খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
▪️পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী।
🔹স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে;
▪️ঘুমের ওষুধ হিসেবে কাজ করে।
🔹শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায়।
▪️সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে।
🔹কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে।
▪️এক ইঞ্চি পরিমাণ চুই লতার সাথে আদা পিষে খেলে সর্দি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এছাড়া চুইঝালের নানা উপকারীতা আছে।

🌿চুইঝাল সংরক্ষণ কিভাবে করবেন❓
🔹চুইঝাল ছাল বাকলসহ পাটের বস্তুায় মুড়ে ২দিন পর পর শিকড়ে পানির ছিটা দিবেন। নিয়মিত পানি না ছিটালে নষ্ট হয়ে যেতে পারে।
🔸চুইঝালকে ছাল বাকল সহ পলিথিনে মুড়ে ফ্রিজে নরমালে রেখে দিয়ে ১ থেকে দেড়মাস খেতে পারেন।
🔹 চুইঝালকে ভালোকরে ছাল বাকল তুলে পরিষ্কার করে রান্নার উপযোগি করে কেটে ধুয়ে নিতে হবে,এরপর পরিষ্কার চুইঝালকে কিছুটা শুকিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
🔸এসি থেকে দূরে রাখাবেন। এসির বাতাস চুইঝাল শুকিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...