নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে মহাসড়কের ৫ শতাধিক দোকান উচ্ছেদ হাইওয়ে পুলিশ
রূপগঞ্জে মহাসড়কের ৫ শতাধিক দোকান উচ্ছেদ হাইওয়ে পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গড়েউঠা ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন ভুলতা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। ২৪ জুন শনিবার উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাদিউলের নেতৃত্বে বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়ক দখল করে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যসহ ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় অভিযানে অংশ নেয় এসআই জুবায়ের, সার্জেন্ট শফিকুল ইসলাম, এস আই নূর হোসেন ও সাইফুল ইসলাম।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হাদিউল বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেই সড়কের তিনটি লেন দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলেছে। এতে দূরপাল্লার যাতায়াতের গাড়ী চলাচল করতে বিঘ্ন হচ্ছে। যার ফলে এখানে যানজট লেগেই থাকে।

আমরা আজ ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশের প্রায় ৫শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। মহাসড়ক দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...