নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে চোলাই মদ ও উপকরণসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আড়াইহাজারে চোলাই মদ ও উপকরণসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ লিটার চোলাই মদ ও ২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ লিটন(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে থানার এসআই নাহিদ মাসুম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানাযায়, শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে মাদক ব্যবসায়ী লিটন তার নিজ বাড়িতে চুলাই মদ ক্রয় বিক্রি করছিল।

গোপনে থানার এ এস আই হাবিবুর রহমান মাসুদ এ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লিটনকে হাতেনাতে গ্রেফতার করে এ সময় লিটনের সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন পুলিশের টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় পুলিশ লিটনের ঘর তল্লাশি করে ঘরের মেঝেতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের একটি গ্যালনে ১০ লিটার চুলাই মদ ও নীল রঙের দুটি ড্রামে বিশ লিটার চুলাই মদ তৈরির উপকরণ জব্দ করে।

এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান শনিবার লিটনকে মাদক মামলা দিয়ে নারায়ণগঞ্জ প্রেরণ করা হয়েছে অপর পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...