নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সোনারগাঁয়ে সিএনজি চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে সিএনজি চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ইম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতে এ রায় ঘোষনা করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের হাফেজ মিয়ার ছেলে গাফফার ও সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরি উত্তরপাড়া গ্রামের মাসুল হাসেমের ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের আনসর আলীর ছেলে সিএনজি চালক মো. মামুন সিএনজিসহ ২০১২ সালের ৯ জুলাই বিকেলে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ১১ জুলাই সোনারগাঁ থানায় মামুনের মা সুফিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর গাফফার ও মাসুদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামুনকে হত্যার কথা স্বীকার করে তারা। তাদের স্বীকারোক্তিতে ওইদিন বন্দর উপজেলার কামারবো কুচিয়ামোড়া এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ মামুনের কঙ্কাল, হাড়গোড় উদ্ধার করে পুলিশ। মামুনের পরনের শার্ট ও জুতা দেখে তার পরিবার লাশ শনাক্ত করেন। দীর্ঘ ১১ বছর পর মামুন হত্যা মামলায় অভিযুক্ত দুজনের মৃত্যুদন্ড প্রদান করে আদালত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...