নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ কিশােরের মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ কিশােরের মরদেহ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর জিহাদের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।
শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকেই ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টায় নিখোঁজ হন ওই কিশোর।
নিখোঁজ জিহাদ সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রীজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় জিহাদ। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়।
পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে৷ সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চলে৷
তবে গতকাল নিখোঁজ ওই কিশোরের কোন খোঁজ না মেললে আজ সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরবর্তীতে আজ সকালে ঘটনাস্থল এলাকা থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...