নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   গুজবে আতংকিত না হওয়ার পরামর্শ দিলেন বন্দর থানা পরিদর্শক
গুজবে আতংকিত না হওয়ার পরামর্শ দিলেন বন্দর থানা পরিদর্শক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দরে বিভিন্ন এলাকায় ডাকাত আতংক বিরাজ করার খবর পাওয়া গেছে। ডাকাত আতংকের গুজবে বন্দরের কবরস্থান রোড, একরামপুর, শাহী মসজিদ ও জামাইপাড়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের রাতের ঘুম যেনো হারাম হয়ে গেছে। বিশেষ করে এলাকার মসজিদের মাইক থেকে ঘোষনা দেওয়ায় আরও আতংকগ্রস্ত হচ্ছে সাধারন জনগন।
সোমবার (৩ জুলাই) দুপুরে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক বন্দর প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় জানান, ডাকাত আতংকের বিষয়টি সম্পর্ন গুজব। এলাকায় ডাকাতির আতংক ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে।
ধারনা করা হচ্ছে একটি চক্র এসব মিথ্যা গুজব রটিয়ে জনমনে নেতিবাচক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বন্দরে অপরাধ ও গুজব ঠেকাতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছে পুলিশ। আপনারা ঘুমাবেন আমরা আপনাদেরকে পাহাড়া দিব। যে কোন প্রয়োজনে আপনারা আমাকে অথবা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা নিন। আপনারা গুজবে আতংকিত হবেন না। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, প্রচার সম্পাদক শাহাজামাল,
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাজী নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ প্রমুখ। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রির্পোটার এস.এম. আব্দুল্লাহ, নারায়ণগঞ্জের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি সহিদুল ইসলাম শিপু ও দৈনিক নির বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমুখ।
বন্দরে অপরাধ ও গুজব ঠকোতে নানাবধি পদক্ষপে গ্রহণ করছেে পুলশি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...