নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে কাঠ ব্যবসায়ী মহসিন মিয়ার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর আরো ১০ হাজার  দাবি করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে হোসেন কাউছার নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী মহসিন মিয়া বাদী হয়ে সোমবার (৩ জুলাই) দুপুরে উল্লেখিত কথিত সাংবাদিক হোসেন কাউছারকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত রোববার (২৫ জুন) বিকেল ৪টায় বন্দর র‌্যালী আবাসিক এলাকা থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার র‌্যালী আবাসিক এলাকার মৃত আলী আকবর পাটুয়ারী ছেলে মোঃ মহসিন মিয়া র্দীঘ দিন ধরে বন্দর রেললাইনস্থ কুতুববাগ দরবার শরীফের পূর্বপাশে কাঠের ব্যবসা পরিচালনা করে আসছে। এ সুবাদে একই এলাকার মৃত কালু মিস্ত্রী ছেলে কথিত সাংবাদিক হোসেন কাউছার  উল্লেখিত কাঠ ব্যবসায়ী বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করে আসছে।
এক পর্যায়ে মানসম্মনের ভয়ে গত রোববার (২৫ জুন) বিকেল ৪টায় কাঠ ব্যবসায়ী মহসিন বিবাদী হোসেন কাউছারকে ৬ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে গত শনিবার (১ জুলাই) দুপুর ১২টায় বন্দর ফায়ার সার্ভিসের সামনে বিবাদী হোসেন কাউছার পুনরায় কাঠ ব্যবসায়ী নিকট আরো ১০ হাজার টাকা দাবি করে। ওই সময় কাঠ ব্যবসায়ী টাকা দিতে অপরগতা প্রকাশ করে।
ওই সময় বিবাদী হোসেন কাউছার ক্ষিপ্ত হয়ে কাঠ ব্যবসায়ীকে সম্মানহানী জন্য হোসেন কাউছার ফেইজবুক আইডি থেকে কাঠ ব্যবসায়ী মহসিনের বিরুদ্ধে ছিনতাইকারি, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে নানা ভাবে বদনাম রটিয়ে কাঠ ব্যবসায়ীকে সামাজিক ভাবে সম্মানহানীসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...