নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ডাকাত সন্দেহে ৮ যুবক আটকের পর মুচলেকায় মুক্ত
ডাকাত সন্দেহে ৮ যুবক আটকের পর মুচলেকায় মুক্ত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ গভীর রাতে ব্রম্মপুত্র নদীতে মাছ ধরার সময় ডাকাত সন্দেহে ৮ যুবককে আটক  করার খবর পাওয়া গেছে। পুলিশ আটককৃতদের যাচাই বাছাই পর বুধবার (৫ জুলাই) দুপুরে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের  জিম্মায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে রাকিব (৩১) বন্দর বাড়ৈইপাড়া এলাকার খোরশেদ আলম মিয়ার ছেলে রুবেল (৩২) একই এলাকার ওয়াহিদুজ্জামান মিয়ার ছেলে মামুন (৩৫)
একই এলাকার আলমাছ মিয়ার ছেলে বাপ্পি (৩০) বন্দর রুপারী আবাসিক  এলাকার আব্দুল হক মিয়ার ছেলে নাজমুল হক বাবু (৩০) বন্দর বাড়ৈপাড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে কবির হোসেন (৩০) ও সোনারগাঁ থানার নবীনগর এলাকার আক্কারুজ্জামান তালকদারের ছেলে নাইমুজ্জামান ইফাদ (৩০)। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গত জুন মাসে বন্দরে সাবদী ও দিঘলদী এলাকায় পৃথক ২টি ডাকাতি ঘটনা ঘটে।
ডাকাত দমাতে পুলিশ বেশ তৎপর। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার মদনগঞ্জ ফাঁড়ী টহল পুলিশ সাবদী  ব্রম্মপুত্র নদীতে মাছ ধরার সময় ডাকাত সন্দেহ ৮ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে বুধবার দুপুরে আটককৃতদের যাচাই বাছাই করে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিবাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...