নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সিএনজি ধাক্কায় গৃহবধূ উর্মি রানী নিহত
বন্দরে সিএনজি ধাক্কায় গৃহবধূ উর্মি রানী নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে দ্রুতগামী সিএনজি ধাক্কায় উর্মি রানী ঘোষ (২৭) নামে এক অটোরিক্সার যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের নয়াগাও এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। সড়ক র্দূঘটনায় নিহত উর্মি রানী ঘোষ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার অনিল কান্তি ঘোষের মেয়ে ।
নিহত উর্মি রানী ঘোষ বর্তমানে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাজার এলাকার নুর আলমের বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার লোকনাথ কর্মকারের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যেক্ষদৃশিরা জানায়, গৃহবধূ উর্মি রানী ঘোষ সন্ধ্যায় আড়াইহাজারস্থ তার পিতার বাড়ি থেকে অটোরিক্সা যোগে বন্দরে ভাড়াটিয়া বাসায় ফিরছিলেন।
ওই সময় তার বহনকৃত অটোরিক্সাটি বন্দর উপজেলার নয়াগাও এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি অজ্ঞাত নামা সিএনজি পিছন দিক থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ওই সময় গৃহবধূ অটোরিক্সা থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
দুর্ঘটনা সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা  বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করলে পুলিশ লিখিত আবেদনের প্রেক্ষিতে মরাদেহ ওই রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...