নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   পিকআপ চালকে কুপিয়ে ছিনতাই | ধারালো অস্ত্রসহ আটক ৩
পিকআপ চালকে কুপিয়ে ছিনতাই | ধারালো অস্ত্রসহ আটক ৩
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পিকআপ ভ্যান চালককে কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা ও একটি র্স্মাট মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার ঘটনার ১৮ ঘন্টার মধ্যে ৩ ছিনতাইকারিকে আটক করছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃত ছিনতাইকারিরা হলো ফতুল্লা থানার ভোলাইল পশ্চিম গেদ্দার বাজার এলাকার মোহাম্মদ আলী শেখ মিয়ার ছেলে জুয়েল শেখ (২৯) একই থানার এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে হাবিবুর রহমান হৃদয় (২৮) ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৪)।
ওই সময় পুলিশ আটককৃত ছিনতাইকারিদের কাছ থেকে ১টি ধারালো অস্ত্র, ছিনতাইকৃত র্স্মাট মোবাইল সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। রোববার (৯ জুলাই) বিকেলে বন্দর থানার ও ফতুল্লা থানার ভোলাইল এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার (৮ জুলাই) রাত ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ ৯০৯ ইটভাটার সামনে ময়লাস্তপের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জখম অবস্থায় পিকআপ ভ্যান চালকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে আহত পিকআপ চালক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আটককৃত ৩ ছিনতাইকারিসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় দস্যূতা অপরাধে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৮(৭)২৩ ধারা- ৩৯৪ পেনাল কোড ১৮৬০।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মুরসুরদি দক্ষিনপাড়া এলাকার এলাকার মৃত আলীমউদ্দিন মিয়ার ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক দীর্ঘ দিন ধরে পিকআপ গাড়ী ড্রাইভার হিসেবে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত শনিবার (৮ জুলাই) রাত ৮টায় পিকআপ চালক আবু বক্কর ছিদ্দিক ঢাকা মেডিকেল কলেজ হইতে ফ্রেশ কোম্পানী টাইলস আনার উদ্দেশ্যে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে কেওঢালাস্থ ৯০৯ ব্রিকফিন্ডস্থ ময়লা স্তপের সামনে আসলে ওই সময় একটি অটো ইজিবাইক যোগে ৩/৪ জন ছিনতাইকারি ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে উল্লেখিত পিকআপ চালকের সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ও একটি র্স্মাট মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ওই সময় পিকআপ চালক টাকা ও মোবাইল সেট দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় ছিনিতাইকারি দল ধারালো অস্ত্র দিয়ে মাথার বামপাশে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় আহত পিকআপ চালক বাদী হয়ে শনিবার সকালে অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ছিনতাই ঘটনার ১৮ ঘন্টার মধ্যে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস শনিবার বিকেলে বন্দরে ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ ছিনতাইকারিকে আটক করে। পরে পুলিশ ছিনতাইকারিদের কাছ থেকে ধারালো অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল সেট, ও নগদ কিছু টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত ছিনতাইকারিরা থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে আরো জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...