নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে স্কুল ছাত্রী অপহরনের ঘটনার ৫ দিন পর থানায় মামলা ১ জন গ্রেপ্তার
বন্দরে স্কুল ছাত্রী অপহরনের ঘটনার ৫ দিন পর থানায় মামলা ১ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৈশাখী আক্তার হাফসা (১৬) অপহরনের ঘটনায় অপহরনকারি পিতা নূরজ্জামান (৪৫)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে  মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায়  অপহৃতা স্কুল ছাত্রী পিতা  বাদী হয়ে অপহরন ঘটনার ৫ দিন পর মঙ্গলবার দুপুরে অপহরণকারি ফয়সালসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১২(৭)২৩। এর আগে বুধবার (৫ জুলাই) বিকেল ৫টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া ও কাজীপাড়া মাঝামাঝি জনৈক মজিবর মিয়ার বাড়ি সামনে ওই স্কুল ছাত্রী অপহরনের ঘটনাটি ঘটে।
অপহৃতা স্কুল ছাত্রী বৈশাখী আক্তার হাফসা বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার আব্দুল আলিম মিয়ার মেয়ে। গ্রেপ্তারকৃত নূরজ্জামান বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে।  মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার আব্দুল আলিম মিয়ার মেয়ে বৈশাখী আক্তার হাফসা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। প্রায় ৬ মাস ধরে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে ফয়সালসহ তার সাঙ্গপাঙ্গরা স্কুলে আসা যাওয়ার পথে শিক্ষার্থী বৈশাখীকে প্রেমের প্রস্তাবসহ নানা ভাবে উক্তাক্ত করে আসছিল। ভ’ক্তভোগী স্কুল ছাত্রী বখাটে ফয়সালের প্রেমের প্রস্তাব প্রত্যেক্ষান করলে ওই বখাটে ফয়সালসহ তার সহযোগিরা স্কুল ছাত্রীকে গালমন্দসহ প্রাননাশের হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত বুধবার (৫ জুলাই) বিকেল ৫টায় উল্লেখিত স্কুল ছাত্রী বৈশাখী আক্তার হাফসা তার ফুফুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার নিজ বাড়ি থেকে বের হয়ে বন্দর উপজেলার হালুয়াপাড়া ও কাজীপাড়া মাঝামাঝি জনৈক মজিবর মিয়ার বাড়ি সামনে আসলে ওই সময় বখাটে ফয়সাল ও তার দুই ভাই সোহেল ও ফাহিম তাদের পিতা নুরুজ্জামান ও একই এলাকার গোলাপ মিয়ার দুই ছেলে সিফাত ও সিহাবসহ অজ্ঞাত নামা ২/৩ জন মিলে স্কুল ছাত্রী বৈশাখীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অনেক স্থানে খোঁজাখুজি পর স্কুল ছাত্রীর কোন হদিস না পেয়ে অপহরন ঘটনার ৫ দিন পর মঙ্গলবার বিকেলে বখাটে ফয়সালসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...