নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বাড়তি একদিন ঈদের ছুটি কাটানোয় অমানবিক ভাবে ৬ শ্রমিকে চাকরিচ্যুত  
বাড়তি একদিন ঈদের ছুটি কাটানোয় অমানবিক ভাবে ৬ শ্রমিকে চাকরিচ্যুত  
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ঈদের ছুটি একদিন বেশী কাটানোর অপরাধে চাকরি গেল ৬ শ্রমিকের । বুধবার (১২ জুলাই) সকালে বন্দরের লক্ষণখোলা ডংজিলং জিভিটি বেটারী কারখানায় এ ঘটনা ঘটে। চাকরিচ্যুতির ঘটনায় ওই কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ বিরাজ করছে।  এ  ব্যাপারে বুধবার বিকেলে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাকরিচ্যুত ৬ শ্রমিক।
চাকরিচ্যুত শ্রমিকরা হলেন, পাবনার চাটমোহর থানার কচুগাড়ি এলাকার আজিবর রহমানের ছেলে সবুল( ২২), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকার আবদুল আউয়ালের ছেলে নূরুল আমিন(২১) , সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভবানীপুর এলাকার রজ্জব আলীর ছেলে সফিউর(২৫), হবিগঞ্জের বানিয়াচং থানার ধামারগাও এলাকার আবদুল ওয়াহিদের ছেলে  শাহজাহান(২২),
একই এলাকার রশিদ মিয়ার ছেলে সোহাগ(২১) সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে নাইম(২০)। চাকরিচ্যুত শ্রমিক সবুল জানান, তারা বন্দরের লক্ষণখোলা ডংজিলংজিভিটি ব্যাটারি কারখানায় দীর্ঘ দিন ধরে কাজ করছেন। অন্যান্য শ্রমিকদের মতো  পবিত্র ঈদুল আজহার ছুটিতে তারাও (৬ শ্রমিক) গ্রামের বাড়ি যান। মঙ্গলবার  কারখানা খুলে যায়।
তারা একদিন পর বুধবার কর্মস্থলে যোগদান করেন। একদিন পরে কাজে আসায় মারধর করে আইডি কার্ড রেখে তাদেরকে বের করে দেওয়া হয়। উল্লেখিত প্রতিষ্ঠানর কাছে গত মাসে আমাদের বকেয়া বেতন পাওনা আছে। চায়না কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে ব্যাটারী কারখানা থেকে আমাদের বের করে দেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...