নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার
আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ার টেক এলাকায়। ওই অটো চালকের বাড়ি নরসিংদী সদর থানা এলাকায় বলে জানা যায়।

রুবেল বাহাদুরপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন।
স্বজনরা জানান, রুবেল প্রতিদিনের ন্যায় বুধবার অটো রিক্সা নিয়ে বের হন কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসে নাই। বৃহস্পতিবার সকালে লোকমুখে শুনতে পান ঢাকা সিলেট মহাসড়কের কপালিয়ারটেক নামক স্থানে জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ পাওয়া গেছে।

ওখানে গিয়ে স্বজনরা রুবেলের লাশ চিহ্নিত করেন। এলাকাবাসী ধারণা করছেন ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করে অটো ছিনতাই করে তার লাশ জঙ্গলে ফেলে গেছেন। পুলিশ বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।


এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যা উদঘাটনে পুলিশ কাজ করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...