নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ছিনতাইকারি সন্দেহে মোটর সাইকেলসহ ৩ যুবক আটক
ছিনতাইকারি সন্দেহে মোটর সাইকেলসহ ৩ যুবক আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ছিনতাইকারি সন্দেহে একটি মোটর সাইকেলসহ ফতুল্লার ২ যুবকসহ ৩ জনকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো দেওভোগ নাগবাড়ি এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে পারভেজ (২৫) মাসদাইর জামালের গ্যারেজ এলাকার আকরাম হোসেনের ছেলে শাওন (২৪) ও নারায়ণগঞ্জ সদর থানার ভূইয়াবাগ এলাকার ইউনুছ হোসেন মিয়ার ছেলে নাজমুল হোসেন রাসেল (২৫)।
আটককৃতদের শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাসস্ট্যান্ডের পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত ৩ যুবককে আটক করে পুলিশ।  স্থানীয়রা জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
বন্দরে ৩য় শীতলক্ষা সেতু  ও নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে শহর ও ফতুল্লা থেকে কিছু বখাটে যুবক ও সন্ত্রাসীরা বন্দরে
বিভিন্ন এলাকায় প্রেবেশ করে সাধারন জনগনকে বিভিন্ন ভয়ভিতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...