নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   রূপগঞ্জে মৃত ব্যক্তিকে গোসলের সময় গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে মৃত ব্যক্তিকে গোসলের সময় গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিকেজ হওয়া গ্যাসের বিস্ফোরণের ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এঘটনা ঘটে। দগ্ধরা হল জুম্মন, কবির, সিয়াম ও সেলিম। দগ্ধ চারজনের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসির সূত্রে জানাগেছে, সরকারি জমিতে ঘর তুলে ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন । ওই জায়গা দিয়ে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে অবৈধভাবে গ্যাস নেয় স্থানীয়রা।

প @ইপ লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল। মারা যাওয়া মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিনের মরদেহ দাফন ও জানাযার উদ্দেশ্যে গোসল করাচ্ছিল কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে এক ব্যক্তি গ্যাস লাইট জ্বালায়। মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া গ্যাসের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়।

তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান,দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কারজনক বলে জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...